দেশের খবর

অবশেষে চসিকের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় আটক

অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক কাউন্সিলর জহিররুল আলম জসিমকে বুধবার রাতে ঢাকা থেকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পিআর শাখা থেকে সাবেক কাউন্সিলর জসিমকে  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য গত সপ্তাহে আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো বিল্ডিং সারারাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জসীমকে পাননি।

পরে একটি ফ্ল্যাট থেকে জসিমের স্ত্রীকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেপ্তার করে।

অভিযোগ রয়েছে, নগরীর আকবর এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে চসিকের সাবেক এই কাউন্সিলর জসিম। পাহাড় কাটা- ভূমিদস্যুতার একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

 



সম্পর্কিত খবর