খবর প্রতিদিন

আজমিরীগঞ্জে অভিমানী কিশোরের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাবা মার বকুনীর জেরে অভিমানে গাছের সাথে ফাঁ স দিয়ে সজিব মিয়া (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার (৫ আগষ্ট) রাত আনুমানিক দশ টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহননকারী সজিব মিয়া রসুলপুর গ্রামের পাগলা বাড়ীর শাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  সজিবের বাবা একজন দিন মজুর। সজিবও বিভিন্ন সময়ে মাছধরা সহ বিভিন্ন কাজ করে সংসারে সাহায্য করতো। বিগত কয়েকদিন যাবত সজিব কাজে না যাওয়ায় তার বাবা মা শনিবার বিকালে তাকে গালমন্দ করেন। এতে কিশোর সজিবের মনে অভিমানের সৃষ্টি হয়। এর জের ধরেই শনিবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে সজিব আত্মহত্যা করেন৷ রাতে গাছের সাথে সজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য রফিক মিয়া ও স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান বলেন, মাছ ধরতে না যাওয়ায় সজিবের বাবা মা তাকে গাল মন্দ করেন। অভিমানে সে গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে বিষয়টি সবার নজরে আসলে পুলিশকে খবর দেয়া হয়। এসময় গাছের ডাল ভেঙ্গে সজিবের মরদেহ মাটিতে পড়ে যায়৷

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 



সম্পর্কিত খবর