খবর প্রতিদিন

ইসরায়েল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথা সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফিলিস্তিনে ইজরায়েলী আগ্রাসনের প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত। 

 

শুক্রবার (২৭ অক্টোবর) জুম্মার নামাজের পর শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারের সিলেট-সুনামগঞ্জ মহা সড়কে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। 

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি  সাবেক এমপি এডঃ শহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি শায়েখ মাও. আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক  মাওঃ তৈয়বুর রহমান চৌধুরী,  শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয় সহ সভাপতি হাজী তহুর আলী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. মুশতাক আহমদ গাজিনগরী, সহ সভাপতি মাও. আব্দুল্লাহ,  সাংগঠনিক সম্পাদক মাওঃ জাহাঙ্গীর হোসাইন, ইউপি সদস্য লিটন মিয়া, উপজেলা  ছাত্র জমিয়ত সভাপতি মাও. শাইখুল ইসলাম সহ প্রমুখ।

 



সম্পর্কিত খবর