দেশের খবর

উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না: নুরুল ইসলাম সাদ্দাম

 

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "বাংলাদেশের জনগোষ্ঠীকে যদি কাজে লাগানো যায়, কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, মেধাবী শিক্ষার্থীদের যদি গবেষণায় কাজে লাগানো যায়, তাহলে এই দেশটি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না।

 

কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে, এসব টাকা যদি যুবকদের হাতে দেওয়া যেত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ডিজিটালাইজড করা যেত, তাহলে এই দেশটা উন্নতির আরও উচ্চ স্থানে পৌঁছাতে পারতো।

পটুয়াখালীর বাউফলে ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও ৫থেকে ১০ শ্রেণীর ১থেকে ৯রোল ধারীদের নিয়ে সিঙ্গেল ডিজিট কৃর্তী শিক্ষার্থী ও সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত ।দুপুর ১২টায় বাউফল সরকারী কলেজ মাঠে ৭ হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে  সংবর্ধনা ও ছাত্র ও তরুণদের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা জামায়াতের নেতা কর্মী সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা উপজেলা থেকে সহস্রাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করে

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, "বেহায়াদের হাতে যখন দেশটা গিয়েছে, তখন দেশে শুধুমাত্র লুটপাট, লুটতরাজ আর খুন-খারাবির রাজত্ব কায়েম হয়েছে। যখন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তখন এই বাংলাদেশ থেকে একটি হিসাব সরকার বের করেছে, যেখানে লেখা হয়েছে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

তিনি আরও বলেন, "এই পাচারের সাথে যারা জড়িত তারা নিঃসন্দেহে কোনো দিনমজুর, রিকশাচালক কিংবা কোনো শ্রমিক নয়। এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি পাওয়া শিক্ষিত মানুষ। খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড়ে পরিণত করেছে। বিদেশে গিয়ে বড় বিল্ডিং তৈরি করেছে, বিলাসবহুল জীবনযাপন করছে।

শিবির সেক্রেটারি জেনারেল আরও বলেন, "পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা আলিশান জীবনযাপন করছে। অথচ কয়েক মাস আগেও হাজার হাজার ছাত্র-জনতার বুকের উপর গুলি ছুঁড়েছে, শহিদ করেছে। তাদের দৃশ্যমান বিচার হয়নি। এইসব নেতাদের হয়তো শিক্ষার কোনো অভাব ছিল না, কিন্তু সুশিক্ষার অনেক অভাব ছিল। তারা শিক্ষিত হয়েও দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা লুটতরাজ করেছে।"



সম্পর্কিত খবর