বিনোদন

কারিনা কাপুরের অন্তঃসত্ত্বার গুঞ্জন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তাঁর তৃতীয় সন্তানের আগমন ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এই আলোচনা।

 

 

ভিডিওতে দেখা যায়, টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তাঁর এক সহযোগী অভিনেত্রীর ঠিক সামনে ছাতা ধরে রাখার চেষ্টা করেন। আর এই দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন ওঠে, কারিনা কি তাঁর বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছেন?

 

মুহূর্তেই ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

 

 

সূত্রটির দাবি, কারিনা মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের গঠন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাঁর শরীরের গড়ন কিছুটা ভিন্ন মনে হতে পারে। ফলে শুধু ছাতা ধরে রাখার ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা হওয়ার মতো সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই।

 

সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের সংসারে বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহ।

 



সম্পর্কিত খবর