দেশের খবর

বান্দরবানে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরীর পরিচ্ছন্নতা অভিযান

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এবং ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান থেকে থানচি সড়কে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার এলাকার বিভিন্ন জায়গায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।  অভিযান চলাকালে নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় সাচিং প্রু জেরী বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা বান্দরবানের চিম্বুক সড়কের ২৭ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের লক্ষ্য শুধু রাস্তা পরিষ্কার করা নয়, বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর