ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলার ৩ শত কৃষককে ৫ কেজি বীজ,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে দেয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
এসময় অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, সমকাল পত্রিকার জামির হোসেন, জিটিভি’র ওলিয়ার রহমান,বাংলাদেশ বেতারের মোঃ আহসান কবির সহ উপকার ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।