রাজনীতি

কালীগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যবর্তন সহ সাবেক সংসদ মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনায়  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার সরকারী এম ইউ কলেজ মাঠে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুরশিদাজ্জামান বেল্টু। 

 কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক তবিবর রহমান মিনির সভাপতিত্বে ইফতার পূর্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, সাবেক উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুল গাফ্ফার, বিএনপি নেতা রেজাউল ইসলাম নুনু, মিরু খাঁ, মিলন বিশ্বাস, গোলাম মোর্তজা জিকো প্রমুখ। মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করা হয়।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর