দেশের খবর

ক্ষেতলালে ৩ দিন নিখোঁজ শিশু তাসনিয়ার লাশ গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকা শিশু তাসনিয়া (১০)-এর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে তাসনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সন্ধ্যায়  গ্রামবাসী একরামুল ইসলামের গোয়ালঘরে খোঁজ নিতে গিয়ে বস্তার ভেতর থেকে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির এক নারীকে স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছেন। তবে অভিযুক্ত ঘাতকেরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
 
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আব্দুল করিম  বলেন, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।
 
এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে শালবন গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 


সম্পর্কিত খবর