গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একইদিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
বায়ান্ন/আরএইচ/পিএইচ