দেশের খবর

গাজীপুরে মটর শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী মটর শ্রমিক লীগ নেতা মো. ওমর ফারুককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক মহানগরীর টঙ্গী মধ্য আরিচপুর এলাকার বাসিন্দা ও আওয়ামী মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গাছা থানায় তাকে হস্তান্তর করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, আমাদের থানার একটি মামলায় মো. ওমর ফারুক কে আদালতে পাঠানো হয়েছে।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর