দেশের খবর

ঘুম থে‌কে দে‌রিতে ওঠায় বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বাবার হাতে এক কলেজপড়ুয়া মেয়ে খুন হওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটে। 

নিহত ওই কলেজ ছাত্রী গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭) ঘুম থে‌কে দে‌রি‌তে ওঠা‌কে কেন্দ্র ক‌রে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করে।

নিহত ওই কলেজ ছাত্রী শিবচরের সরকারি বহরামগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

কান্না জড়িত কন্ঠে নিহত কলেজ ছাত্রীর মা নাজমা বেগম জানান, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোক্তার হোসেন দৈনিক বায়ান্নকে জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরের প্রেরণ করা হবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর