রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী দিনে দলকে সু-সংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক ছাত্র নেতাদের প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য এম হান্নান রহিম তালুকদারের সঞ্চালনায় নগরীর বহদ্দারহাট এলাকার একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক ছাত্রদল নেতা মো. হেলাল উদ্দিন, মো. শওকত, মো. ফারুক, এডভোকেট ওয়াহিদুজ্জামানসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮টি উপজেলার সবকয়টি থানা এবং ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
পরে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় বক্তারা দলকে সু-সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব বলে প্রতিশ্রুতি দেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে