চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে প্রতীক পেলেন ৮জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ( সোমবার) সকালে চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ৮জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নৌকা প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারিকে ফুলের মালা, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আবু তৈয়বকে তরমুজ, মোহাম্মদ শাহজাহানকে ঈগল, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দীন আহমদকে একতারা, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজমকে লাঙ্গল, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহকে মোমবাতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহাম্মদ ফেরদৌস আলমকে চেয়ার প্রতীক বরাদ্দ দেয়া হয়।
 
 
প্রতীক বরাদ্ধের পরই  প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।


সম্পর্কিত খবর