দেশের খবর

চট্টগ্রামে পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার ২

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২) এবং দুলাল শীলের ছেলে সজল শীল (৪০)।

সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন দৈনিক বায়ান্নকে বলেন, ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ



সম্পর্কিত খবর