চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের চন্দ্রনগরে এক এডভোকেটের বাড়িতে হামলার অভিযোগ, আহত ১জন

চট্টগ্রামের বায়েজিদের চন্দ্রনগর এলাকায় জায়গা জমির পূর্ব বিরোধ নিয়ে আজ সকালে এডভোকেট মিজানুল হক চৌধুরীর বাড়িতে হামলা করেন বিপক্ষের লোকজন। এ ঘটনায় সিকিউরিটি গার্ড রায়হান(২২) ইটের আঘাতে আহত হন।

সরেজমিনে গেলে দেখা যায়, আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালের দিকে চন্দ্রনগর আবাসিকে জমিজমা বিরোধের পূর্ব জের ধরে হাবিবুল্লাহ বাহার গং এডভোকেট মিজানুুল হক চৌধুরীর বাড়িতে আক্রমন করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, হামলাকারীরা এডভোকেট মিজানুুল হক চৌধুরীর বাড়িতে নিরাপত্তা সিসিটিভি ও ক্যামেরা এবং তার বাড়ির সাইড ওয়াল ও নির্মানাধীন ঘর ভাঙচুর করেছে। এ ঘটনায় আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ দেখি কয়েকজন সন্ত্রাসী এসে মিজান চৌধুরীর জায়গা দখল করার জন্য বাংলোর সাইড ওয়াল ভেঙ্গে ও গেইট দিয়ে প্রবেশ করে। তারা সিসিটিভি  ও ক্যামেরা নিয়ে যায়, সিকিউরিটিদের উপর হামলা করে। সেই সাথে চারপাশের ওয়াল ভেঙ্গে ফেলে। এতে কয়েকজন সিকিউরিটি আহত হয়। সিকিউরিটি রায়হান(২২) নামে একজন আহত গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে কলেজে ভর্তি করা হয়েছে।

এডভোকেট মিজানুল হকের নিরাপত্তা বাহিনীর সুপার ভাইজার মুকতিয়ার বলেন, আমি মিজান সাবের প্রজেক্টে সুপারভাইজার হিসাবে আজকে ২৩ বছর চাকুরী করি। এই বাংলোবাড়ির দায়িত্বও আমাদের উপর। ‘হাবিবুল্লাহ বাহারের লোকজন হঠাৎ আজ সকালে উকিল সাবের বাংলা দখল করতে ভিতরে ডুকে যায়। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙ্গচুর করে। যারা ভিতরে ছিল তাদেরকে মাইরদৌড় করে আহত করে। যারা হামলা করেছে তাদেরকে চিনেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, হাবীবুল্লাহ বাহারের লোকজন বলতে নাসির উদ্দীন, সাহাব উদ্দিন, মহসিন, আরিফ, নজরুল। 

এডভোকেট  এসিস্টেন্ট ম্যানেজার ইমরান বলেন, হাবিবুল্লাহ বাহার জাল জালিয়াতি করে ভুয়া দলিল সৃজন করে জায়গা দাবী করছে। কোর্টে স্টে অর্ডার থাকা সত্বেও সে আজ কৌশলে এই  যে জায়গাটি দখল নিতে তার ভাড়াটিয়া গুন্ডাদের এনে এডভোকেট মিজান সাহেবের বাড়িতে হামলা করেছে। আইনগত ব্যবস্থা নিতে আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।

এ বিষয়ে বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চন্দ্রনগরে তাদের জায়গা নিয়ে একে অপরের উপর অভিযোগ দীর্ঘদিনের। এটা জায়গা জমির বিরোধ। আমি বলেছি, তাদের জমি সংক্রান্ত বিরোধের বিষয়গুলো কোর্টে মামলা করতে। 



সম্পর্কিত খবর