দেশের খবর

চাঁদপুর জেলা পরিবেশক সমিতির ইফতার মাহফিলে,,আপনারা কোনোভাবেই মাল মজুদ করবেন না

চাঁদপুর জেলা পরিবেশক সমিতির উদ্যোগে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (৭ মার্চ) শুক্রবার চেয়ারম্যান ঘাট ইউরোশিয়া কনভেনশন হলে এ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

চাঁদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি কামরুল ইসলাম জুগলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন,আসলে কাকতালীয়ভাবে আপনাদের এই ইফতারে অংশগ্রহণ করা। আপনারা পরিবেশক, এই বিষয়ে আমরা ভালো বুঝি, কিন্তু এই দেশের সাধারণ মানুষ বুঝে না। আপনারা এই সমাজের সকল খাদ্যের সাপ্লায়ার। 

তিনি আরো বলেন, ভোক্তা পর্যায়ে যারা পন্য পৌঁছায়, তারা হলো খুচরা বিক্রেতা। আপনারা জানেন তেল নিয়ে একটু সমস্যা হচ্ছে মানুষ বলছে তেল নাই।কিন্তু আমি বলবো তেলের কোন  ক্রাইসিস নেই। 

যেটি রয়েছে তা আপনারাই তৈরী করেছেন।

এটা আপনাদের গাফিলতি। আপনাদের উপর নির্ভর করে বাজারে পান্যের দরের উঠা নামা। খুচরা বিক্রেতারা বলেন, তেল মজুদ ও সাপ্লাইয়ের বিষয়ে পরিবেশকগণ ভালো জানেন। তাদের কাছে সব পাওয়া যায়। 

আপনারা ভোক্তা আইন বিষয়ে অবশ্যই ভালোভাবে জানেন। কোনো ধরনের অনিয়ম বা কোনো প্রতিষ্ঠানের জালিয়াতি পেলে আমরা দণ্ডনীয় অপরাধের দায়ে দায়ী করি। আশাকরি আপনারা এ বিষয়ে অনেকটাই সচেতন এবং এটা আপনাদরন নিজ জেলা তাই জেলাবাসীকে সহায়তা করার দায়িত্ব আপনাদের।

চাঁদপুরের পরিবেশ সুন্দর রাখতে চাঁদপুর জেলা পরিবেশকগণ তাদের নীতির উপর ব্যাবসা বহাল রাখবেন এটাই আমি চাই। সমাজে আপনাদের একটা সম্মান রয়েছে। আপনারা কোনোভাবেই মাল মজুমদারের উপর নির্ভর করবেন না। অবশ্যই ভোক্তার নিকট পৌঁছানোর ব্যাবস্থা করবেন। 

চাঁদপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জামাল সাকিব এর সঞ্চালনায়,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চেম্বারের সহ-সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা বাবু তমাল কুমার ঘোষ,প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা,সাধারণ সম্পাদক কাদের পলাশ।  

এসময় উপস্থিত ছিলেন-চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া,পরিবেশক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন,সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান,আশরাফুল আরিফ,  সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি,কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ খান,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা মার্কেটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম ফরহাদ হোসেন টিটু। 

আরো উপস্থিত ছিলেন জুয়েলার সমিতির সভাপতি ফুলমিয়া, চাদপুর হার্ডওয়্যার ব্যবসায়িক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদ ভূইয়া,

পালবাজার ব্যবসায়িক সমিতির  সভাপতি হারুন পাটওয়ারী, কুমিল্লা রোড ব্যবসায়িক সমিতি সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ শোয়েব,চাঁদপুর এভারগ্রীন ক্লাব যুগ্মমহাসচিব আলমগীর মিয়াজি,

চাঁদপুর ইলেকট্রিক এসোসিয়েশন সভাপতি আবুল বাসার,সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিষ্ণুদী  মুন্সিবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। 

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর