দেশের খবর

চাঁদপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকা থেকে এদেরকে আটক করেন।

জানা যায়, লঞ্চযোগ এই মালগুলো নিয়ে ঢাকায় প্রেরণ কালে চাঁদপুর মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ বাহার মিয়ার নির্দেশে এস আই নাদির সাহ ও এ এস আই মোঃ মহিউদ্দীন  সঙ্গী ফোর্স নিয়ে এদেরকে আটক করতে সক্ষম হয়।

আটক কারিরা হলেন, পিরোজপুর এলাকার নাজিরপুর থানার পূর্ব বানিয়ারী এলাকার মৃত মোঃ জহির মিয়ার পুত্র আল আমিন, চাঁদপুর সদর উপজেলার বাগাদী বাগাদী ইউনিয়নের মতলব হোসেনের পুত্র সুমন অপরজন হলেন শহরের ওয়ারলেস এলাকার মৃত কাজল হাওলাদারের পুত্র সুমন।

জানা যায়, চাঁদপুর লঞ্চ ঘাটদিয় ইয়াবার একটি বড় চালান ঢাকার ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। 

গোপন সংবাদের  ভিত্তিতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া নির্দেশে এস আই নাদির সাহ ও এ এস আই মোঃ মহিউদ্দীন সঙ্গী ফোর্স নিয়ে এদেরকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে অফিসার ইনচার্জ বাহার মিয়া জানান, মাদক কারবাড়িরা লঞ্চ ঘাট দিয়ে ঢাকার ব্যবসায়ীর কাছে এই মালগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল। আমরা বিষয়টি জানতে পেরে তাদেরকে আটক করতে সক্ষম হই এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। চাঁদপুর শহরকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। কোন অবস্থাতেই মাদকের কোন বিষয়ে  ছাড় দেওয়া হবে না। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর