গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী বক্তব্য রাখেন।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, চাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে