আপনাদের মতামত নিয়েই আমরা নির্বাচনের ইশতেহার তৈরি করবো। সে ইশতেহার দিয়েই বাংলাদেশ চলবে। এসব মন্তব্য করেন
জাতীয় নাগরিক পার্টিএনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নাগরিক পার্টি এনসিবির জন্ম হয়েছে। দেশের জন্য, মানুষের জন্য আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। এখন দরকার আপনাদের দোয়া ও আপনাদের সমর্থন। তত্তাবধায়ক সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জের বিজয় চত্বরের এনসিপির পথসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের যে সমস্যা রয়েছে, যে আশা আকাঙ্খা রয়েছে আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল। আমরা গ্রাম গন্জে শহরে সবার সাথে মিশেছি।
দেশ গড়তে সংস্কার ও জুলাই গনহত্যার বিচারের দাবিতে জুলাই পথযাত্রা শুরু হয়। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে শুরু হয়ে তৃতীয় দিনের মাথায় আজ বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জে পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, কেন্দ্রীয় মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম, জেলা সদস্য সচিব আল আমিন খন্দকার, জেলা যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, দেবীগঞ্জের সমন্বয়ক কমিটির আহবায়ক সাংবাদিক মাসুদ পারভেজ, সদস্য সচিব ফজলুল করিম
সহ পথসভায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
পথ সভা শেষে এনসিপির দেবীগঞ্জ উপজেলা কার্যালয় উদ্ধোধন করেন।