রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি। রোববার (২৩ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মতামতের খসড়া জমা দেন।

জমা দেয়ার পরে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।  

উল্লেখ্য, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বায়ান্ন/আরএইচ/পিএইচ



সম্পর্কিত খবর