খবর প্রতিদিন

জেলা আওয়ামী-যুবলীগের উদ্যোগে মৌলভীবাজারে শান্তি মিছিল ও সমাবেশ

সারাদেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ।
বুধবার ০১ নভেম্বর ২০২৩ইং, সকালে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জেলা শহরের সেন্ট্রালরোডে হরতাল বিরোধী অবস্থান নেন এবং দুপুরে শহরের চৌমুনা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলীম হক, সহ-সভাপতি মবশ্বির আহমদ, সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফহিম, শেখ রুমেল আহমদ, অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশুসহ যুবলীগের নেতা কমীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
শান্তি সমাবেশে বক্তরা বলেন, আন্দোলন ও হরতালের নামে বিএনপি-জামায়াত চক্র যেন সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।


সম্পর্কিত খবর