জয়পুরহাট জেলায় স্থানীয় বেকার যুবক ও নারীদের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্বোধন করা হয়েছে ঝড়নাধারা আইটি সেন্টার ও উন্মুক্ত পাঠাগারের।
রোববার (১ লা ডিসেম্বর) এ মিডিয়া ও আইটি সেন্টার উদ্বোধন করেন উপজেলা অতিরিক্ত জেলা প্রশাসক দিপ্তি কনা মন্ডল।
সেন্টারটির মূল লক্ষ্য হলো স্থানীয় বেকার যুবক ও নারীদের বেকারত্ব দূর করে তাদের দক্ষ করে তোলা। এখানে কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন প্রযুক্তিকর্মের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। সেন্টারটি স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে সেই সাথে পাঠকের চাহিদা পুরন করতে উন্মুক্ত পাঠাগারের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন চন্দ ঘোষ, উপ ব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, জয়পুরহাট। মো: আবু বক্কর সিদ্দিক, সভাপতি জয়পুরহাট প্রেসক্লাব।
এসম অতিরিক্ত জেলা প্রশাসক দিপ্তি কন মন্ডল বলেন, এই মিডিয়া ও আইটি সেন্টার প্রতিষ্ঠার ফলে যুবকদের তথ্যপ্রযুক্তির সাথে সংযুক্ত করে উন্নতির নতুন পথ দেখাবে, যা কালিহাতী উপজেলাকে এগিয়ে নিয়ে যাবে একটি উন্নত, দক্ষ ও প্রযুক্তিবান্ধব সমাজের দিকে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএ