৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জয়পুরহাট মানবাধিকার ঐক্য ফোরামের আয়োজনে এক বণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়পুরহাট মানবাধিকার ঐক্য ফোরামের নির্বাহী সভাপতি জনাব মোঃ নূর ই আলম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আফরোজ আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ আবদুল ওয়াহাব পুলিশ সুপার জয়পুরহাট।
বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএন পি আহবাহক মোঃ গোলজার হোসেন। উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট আলমগীর কবীর। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জয়পুরহাট জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।