খুলনা

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’—এই স্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শহরের পাগলা কানাই এলাকার সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের উদ্বোধন করা হয়।

স্কুলের পরিচালক ও প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকুর সভাপতিত্বে এবং পরিচালক মাহফুজুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আহসানুজ্জামান ঝন্টু, সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।

দিনব্যাপী সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন ও রেজাউল করিম মাসুম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।



সম্পর্কিত খবর