দেশের খবর

টঙ্গী ইজতেমায় গোসল করতে গিয়ে এক মুসল্লির মৃত্যু, ময়দানে জানাজা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ আদায় করার জন্য আবদুল কুদ্দুস গাজী নামে এই মুসল্লি গোসল করতে গেলে গোসলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়। তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান দৈনিক বায়ান্ন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গোসল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এবারের এই ইজতেমায় প্রথম কোনো মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া মুসল্লির নাম আবদুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর