জাতীয়

ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতকে সংস্কার করা হবে : অর্থ উপদেষ্টা

 অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরে আগেই ব্যাংক খাতকে সংস্কার করা হবে। সঞ্চয়পত্রের সুদের হার ঠিক আছে যদি তা আরো বাড়ানো হয় তবে ব্যাংক খাতে ক্ষতিগ্রস্থ হবে। নবীনগর টু বাঞ্ছারামপুর ও আড়াইহাজার সড়কের কাজ একনেকে অনুমোদন হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে।  নবীনগর টু আশুগঞ্জ সড়ক নির্মাণ  ও নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।  
শনিবার (০৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথাগুলো বলেন, তিনি আরো বলেন, নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: দিদারুল আলম সভাপতিত্ব করেন।  সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন  সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেন, উত্থাপিত  নবীনগরের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মরমি কবি মহর্ষি  মনোমোহন দত্তের স্মৃতিচারণে মিউজিয়াম নির্মানসহ প্রশাসনের যে সকল সমস্যাগুলো রয়েছে সমাধানের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় প্রধান অতিথিকে মহর্ষি কবি মনোমোহন দত্তের রচিত বই ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির রচিত "অলরাউন্ডার" বই উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সঞ্চালনায় সভায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের প্রত্যেক দপ্তরে প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে কিছুক্ষণ সময় কাটান। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 


সম্পর্কিত খবর