টপ নিউজ

ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সফরে ঢাকায় পৌঁঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

ঢাকায় পৌঁছে সার্জিও গর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে দেখা করেছেন।

 

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’

 

ক্রিস্টেনসেন ও সার্জিও গর।

সফরে সার্জিও গর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন।

 

 

এ ছাড়া সার্জিও গর বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 



সম্পর্কিত খবর