২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। এ সংবাদ পাওয়ার পর কুমিল্লার মুরাদনগর উপজেলায় দোয়া মাহফিল, আলোচনা সভা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।এছাড়াও উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করেন।
রোববার বিকেলে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ভিডিও কনফারেন্সে বিশেষ মোনাজাত করেন মসজিদে নববীর মোয়াজ্জিন শেখ এসাম বুখারী।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহম্মদ বাদসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাজী শাহ্ জুন্নুন বসরী, কাজী শাহ আরফিন, গুনাইঘর বাইতুল আসগর সাত গুম্বুজ জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর, মোল্লা গোলাম মহিউদ্দিনসহ প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/একে