দেশের খবর

দাগনভূঞায় নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

‘ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার, আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফেনীর দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রোববার উপজেলা শাখার আয়োজনে কার্যালয়টির সামনে বেলুন উড়িয়ে কর্মসূচি সূচনা এবং র‌্যালী শেষে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এর সহ-সাধারণ সম্পাদক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, সাংবাদিক জমির বেগ, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা ফারুক আহমেদ সুম়ন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই এর সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বন্ধুর বন্ধন দাগনভূঞা শাখার সভাপতি গোলাম রসুল মেনন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল, বাস মালিক সমিতির সহ-সভাপতি আবদুল মালেক মিয়া, ইসহাক খায়ের রহমান শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. রাজু, সিএনজি শ্রমিক নেতা মো. খোকন, অটোরিকশা শ্রমিক নেতা মো. মিজান প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সোহেল। 

অনুষ্ঠানে শেষে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত মেধাবী ছাএ মরহুম সরওয়ার জাহান মাসুদের পরিবারকে নগদ অর্থ, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার নাজুকে নগদ অর্থ, গরিব ছাত্রী মারজান বেগমকে নগদ অর্থ এবং এক গরিব অসহায় জেসমিন আক্তারকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। 

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর