কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে দীর্ঘকালীন প্রকল্প বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২ এপ্রিল, জগতপুর সুবহা গাজী মসজিদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। প্রধান অতিথি মো. নজরুল ইসলাম দারিদ্র বিমোচনে সমাজ থেকে যাকাত-ফিৎরা ও ছদাকাত আদায় করে স্বাবলম্বীকরণ কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশ্বাস দেন, এলাকাটির রাস্তাঘাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, বুড়িচং পৌরসভা বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রধান বক্তা ড. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের ইসলামী অর্থনীতি বাস্তবায়নের মডেলটি সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও জানান, তিনি এই গ্রাম থেকে তার পরলোকগত তিন সহপাঠী, কৃষিবিজ্ঞানী ড. কামরুল হাসান কামাল, আহমদ শরীফ এবং মোহাম্মদ শরীফের স্মৃতিচারণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ বছর সুবহাগাজী সমাজ ও শুভাকাঙ্খিদের থেকে যাকাত-ফিৎরা ও সাধারণ দান (ছাদাকা) হিসেবে সংগৃহীত ১১ লাখ ৩০ হাজার টাকা বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রকল্পে বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ১২টি সেলাই মেশিন, ক্যান্সার আক্রান্ত ২ জন ও কিডনি রোগী ১ জনের চিকিৎসা সহায়তা, ৩টি পরিবারকে ঘর মেরামত, ১ জনকে সাবমার্সিবল কল, ২ জনকে গবাদি পশুপালন, ১ জনকে প্রবাসে যাওয়ার জন্য সহযোগিতা, ১ জনকে যানবাহন কিনতে সহায়তা এবং ১ জনকে গাছ কাটার আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের আহবায়ক ডা. জাবেদ আহমেদ এবং পরিচালনা করেন মো. কামরুজ্জামান পিয়াস ও মাসুদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, মো. জায়েদ হোসেন (ইউএনও), চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. অহিদুর রহমান এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন কবির চৌধুরী।
এছাড়াও যাকাত প্রকল্প বিতরণ সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমেদ। আরও বক্তব্য রাখেন সাবেক প্রিন্সিপাল মাওলানা মো. ছফিউল্লাহ, ইসলামী ব্যাংক কর্মকর্তা কাউছার আহমদ, সাবেক ঢাবি ছাত্র ইসরাফিল আলম, আব্দুর রব মেম্বার, আলমগীর হোসেন মাষ্টারসহ আরো অনেক।
এ বছর যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের অন্যতম ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সুমন।