জাতীয়

দিরাইয়ের হাওরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে।



সম্পর্কিত খবর