রাজনীতি

দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে জিসাসের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন- জিসাস এর কেন্দ্রীয় কমিটির নেতারা।

সোমবার (১৭ মার্চ) বিকেলে নয়পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করেন তারা।

জিসাস সভাপতি নাহিদ গুলনার ইভা বলেন, আমরা আজ এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইফতার বিতরণ করেছি। তারেক রহমানের নির্দেশিত পথে থেকে সমাজের যে কোনো জনসেবা মূলক কাজে জিসাস সবসময় কাজ করে যাবে।

ইফতার বিতরণ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তিনতলায় ইফতার করেন সংগঠনের নেতাকর্মীরা। এরআগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।

এসময় জিয়া সাংস্কৃতিক সংগঠন- জিসাসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/আরএইচ/একে

 



সম্পর্কিত খবর