রংপুর

দেবীগঞ্জে নতুন এসও-র যোগদান ও বিদায়ী সংবর্ধনা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে সদ্য যোগদানকৃত এসও আবুল কালামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদ্য যোগদানকৃত উপজেলা সেটেলমেন্ট অফিসার আবুল কালাম বুধবার থেকেই দায়িত্বভার গ্রহণ করেছেন।

বিদায়ী কর্মকর্তা ইউসুফ আলী পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে স্থায়ীভাবে কর্মরত ছিলেন। তিনি দেবীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে প্রায় ৬ মাস অতিরিক্ত দায়িত্বে ছিলেন। নতুন যোগদান করা আবুল কালামের বাড়ি সিরাজগঞ্জ। তিনি এর আগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এসও হিসেবে কর্মরত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত পেশকার সাইদুর রহমান, পেশকার নটরাজ রায়, সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল মালেক, সার্ভেয়ার সৈয়দ শাহরিয়ার হোসেন, ড্রাফটসম্যান আপেল হোসেন, বেঞ্চ সহকারী চন্দন কুমার রায় ও চেইনম্যান নূর ইসলামসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর