ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্য দিবালোকে আওয়ামিলীগ নেতার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
আজ ১৪ জানুয়ারী দুপুরে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজারে আওয়ামিলীগ নেতা শাহজাহান সিরাজর ভাই জাকির আহাম্মেদের ব্যাবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাজারের অন্যান্য দোকানদারেরা জানান -মেঘনা নদীর উত্তর পাড়ের চর মানিকনগর গ্রামের ২০ থেকে ২৫ জনের একটি দল ৩ টি ইন্জিন চালিত ট্রালার নৌকায় এসে রামদা ও হকিষ্টিক নিয়ে অর্তকিত হামলা ও লুটপাট চালায়। বাজারের লোকজন এ সময় আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন। আওয়ামিলীগ নেতা শাহজাহান সিরাজ জানান- চর মানিকনগর গ্রামের চিহ্নিত একদল লোক প্রকাশ্য দিবালোকে বাজারে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নবীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছেন। তদন্ত করে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।শিগ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আাসা হবে।