ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল রানা (২৪) নামের একজন নিহত হয়েছে। সোহেল রানা উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে।রবিবার(১ জুন) সন্ধ্যায় উপজেলার ইব্রাহিমপুরের চৌধুরী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রানা নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চৌধুরী ভিলার সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লেগে যায়।গাছের কাঠ ভর্তি নসিমনের ভিতরে মোটরসাইকেলসহ চালক নিজেও ঢুকে যায়। মাথার একপাশে প্রচন্ড রকম আঘাত লাগে ঘটনাস্থলেই সোহেল রানা মৃত্যুবরণ করেন,পরে অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। তবে নসিমনের ড্রাইভার পালিয়ে গেছে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#