ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বানিয়াচং মোড়ে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল ইকবাল ও ইব্রাহীম আজাদের যৌথ সঞ্চালণায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু।
নবীনগর উপজেলা অনলাইন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আউলাদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা যুবদল সভাপতি মফিজুর রহমান মুকুল, ফজলুল হক মোমেন, রফিকুল ইসলাম শাহীন, এমদাদুল বারী, ইকবাল হোসেন রাজু, হযরত আলী, আশরাফ হোসেন রুবেল, বাবু বায়েজিদ, রাজু খান, রুবেল আকরাম, আপেল মাহমুদ, আবুল কালাম আজাদ ছেটু, আব্দুল ওয়াদুদ মোল্লা, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, সোহেল ইকবাল, পায়েল সরকার, রিফাত সরকার, খাদেম আলী, হুমায়ুন কবির, বাছেদ মোল্লা, আলমগীর হোসেন।
আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের। আঠারো বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের অনেকদূর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ