মাগুরায় নির্যাতিত শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এতে শোক জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিলো। আর কতটা নিজে এই ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে তা ভাষায় অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তারা এই শোক কাটিয়ে উঠুন পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
বায়ান্ন/আরএইচ/পিএইচ