জাতীয়

নরসিংদীর শিবপুরের শীর্ষ সন্ত্রাসী শওকত গুলি ও অস্ত্র সহ আটক

 
নরসিংদীর শিবপুরে রোমাঞ্চকর অভিযানে রিভলবার ও গুলিসহ শওকত আলী (২৬) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) দুপুরে শিবপুর মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃত শওকত আলী শিবপুর উপজেলার বানিয়াদী এলাকার (ভাসমান) মৃত সিদ্দিকের ছেলে। পুলিশ জানায়, ওসি আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার দখল থেকে একটি বিদেশি রিভলবার ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, শওকত আলী শিবপুরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের মূল হোতা হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক তৈরি করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা ও তিনটি মাদক আইনে মামলা রয়েছে। এসব মামলায় সে চার্জশিটভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে দুইটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
 
অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় সোমবার রাতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর