ঢাকা

নরসিংদীর ৫ আসনে ৬৬৩ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ৬৬৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম সংগ্রহ করছেন।

 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলার ৩৯৩টি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে ২৫০টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, “শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

 

জেলোর পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৩ শত ৪ জন এবং নারী ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন। হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন। মোট ৪১ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 



সম্পর্কিত খবর