টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জুন সকালে নাগরপুর মহিলা কলেজ কর্তৃক অডিটোরিয়ামে এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান।নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রভাষক আলী আক্তার ও দিলিপ এর যৌথ সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃরফিকুল ইসলাম ওসি মহোদয় বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত সম্ভব না। তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে পড়াশোনা শেষ করে যে সেক্টরেই কাজ করোনা কেন তোমাদের সাফল্য কামনা করছি। নাগরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে মহিলা কলেজের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কলম,স্কেল,কোর্ট ফাইল বিতরণ করে পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদান করে এতে পরীক্ষার্থীরা নাগরপুর উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। নাগরপুর উপজেলা ছাত্রদলের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক হিসেবে দেখছে। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, মহিলা কলেজের প্রভাষক দিলারা জামান,শামীমা আক্তার, এইচ এম ফারুক, আবু সুফিয়ান।
নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।