আলু, পেঁয়াজ ও খোলা সোয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমারস এসোসিয়শন অব বাংলাদশ (ক্যাব) সাতক্ষীরা শাখার আয়োজন সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন- সাতক্ষীরা ক্যাবর সভাপতি এড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি এড. ফেরদৌসি সুলতানা, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আর রহমান, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাবির হাসন, তামানা প্রমুখ।
বক্তারা এসময় বলেন, বর্তমান নিত্যপ্রয়াজনীয় পণ্যর অস্বাভাবিক মূল্য বদ্ধি পেয়েছে। যেটা সাধানরণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ক্যাবের পক্ষ থেকে এসময় প্রধান উপদেষ্টা কাছে বাজার মনিটরিং করার জন্য দাবি জানানো হয়।
একই সাথে অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে