পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ূন কবীর উজ্জ্বলকে আটক করেছে পঞ্চগড় সদর থানা-পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ঢাকাইয়াপট্টিতে নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
জানা গেছে, এস এম হুমায়ূন কবীর উজ্জ্বলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজ আল-আমিনের ঘটনায় মামলা, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।