পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: রাজ-১২৫৩) দ্বিবার্ষিক নির্বাচনে সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ১৩ সেপ্টেম্বর রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ. টি. এম. কামরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৫ ও ১৬ আগস্ট ১৩টি পদের বিপরীতে কেবল ১টি করে মনোনয়নপত্র জমা পড়ে। সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের ২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবং নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
ঘোষিত চূড়ান্ত ফলাফলে নির্বাচিতরা হলেন— সভাপতি: আশরাফুল ইসলাম, সহসভাপতি: মো. মোজা, সাধারণ সম্পাদক: মো. আশরাফুল, সহসাধারণ সম্পাদক: মিজানুর মিলন, সাংগঠনিক সম্পাদক: নওশাদ, অর্থ সম্পাদক: তৌহিদুল, দপ্তর সম্পাদক: হামিদুল, প্রচার সম্পাদক: মামুন, ক্রীড়া সম্পাদক: জয়নাল, সমাজকল্যাণ সম্পাদক: শাহজাহান এবং কার্যকরী সদস্য: মোশাররফ, বছির ও মালেক।