খবর প্রতিদিন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযের মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র জেলা শাখা'র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে মোবারক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ০১ অক্টোবর ২০২৩ইং, জেলা শহরের পৌর জনমিলন কেন্দ্রে সকাল থেকে মোবারক র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্য মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তালামীযের সর্বস্তরের নেতাকর্মীরা ও আলিম উলামারা জমায়েত হন। সকাল ১০টা থেকে জোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জোহ্‌রের নামাজের পরপরই মোবারক র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক খচিত রঙবেরঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
 
2-976
 
এ সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা'র সভাপতি আলী রাব্বি রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাসির খানের সঞ্চালনায় মোবারক র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম, জেলা বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী-সহ তালামীযের কেন্দ্রীয় ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন প্রমুখ।


সম্পর্কিত খবর