দেশের খবর

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় সাপে কাটা রোগীর মৃত্যু

 
ফরিদপুরের চরভদ্রাসনে সাপ কামড় দেওয়ার তিনদিন পর কাউসার ভূইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
 
হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু হভূইয়ার ছোট ছেলে।
 
তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
 
শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু হভূইয়ার ছোট ছেলে কাউসার ভূঁইয়াকে গত ১৬ জুন দুপুরের দিকে ধান ক্ষেতের গরু তাড়াতে গেলে সাপ কামড় দেয়। পরে বাড়িতে ফিরে সাপ কামড়ানোর কথা পরিবারকে জানান। পরে ওইদিন বিকেলে পরিবারের লোকজন তাকে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন থাকার একদিন পর তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। 


সম্পর্কিত খবর