দেশের খবর

ফরিদপুরে টিআইবি সনাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

 
 
ফরিদপুরে   টিআইবি সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
 রবিবার(১ জুন) সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালিত হয়।
 
 সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার। মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা হোসনে আরা বেগম, সনাক সদস্য মাহবুবুর রহমান , ইয়েস সদস্য লতিফুল খবির, রাফসানা আফরিন ঋতু। 
মানববন্ধনে বক্তারা ‌ অবিলম্বে প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে আহ্বান করেন।
 তারা বলেন প্লাস্টিকের পন্য ব্যবহার পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
এর ফলে দিনের পর দিন পরিবেশ বিপর্যয় সংঘটিত হয়। 
আর এর বিকল্প হিসেবে পাটের পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।
 বক্তারা পরিবেশের রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।


সম্পর্কিত খবর