দেশের খবর

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত বেড়ে ৭

ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশের খাদে পড়ে নারীসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। 

নজরুল ইসলাম বলেন, বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

বায়ান্ন/পিএইচ



সম্পর্কিত খবর