ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী'র কার্যকরী কাউন্সিল গঠন হয়েছে।
শনিবার বিকালে হাসপাতালের ৫ম তলায় প্রধান নির্বাচন কমিশনার গোলাম হায়দার মজুমদার আগামী ৩ বছরের জন্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কার্যকরী কাউন্সিল সদস্যদের নাম ঘোষনা করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও এডহক কমিটির সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞার সভাপতিত্ব করেন।
এসময় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য, নব নির্বাচিত কার্যকরীনকাউন্সিলের সদস্য, হাসাতালের সিনিয়র কনসালটেন্ট সহ কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে আবদুস সাত্তারকে সভাপতি ও মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূঁইয়াকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন তসলিম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, এডভোকেট মো: নুরুল আমিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনুদ্দীন দিদার, মো: আবু ইউসুফ, জনসংযোগ সম্পাদক ডা: নুর মোহাম্মদ, কোষাধ্যক্ষ পার্থ পাল চৌধুরী, যুগ্ম-কোষাধ্যক্ষ শাহরিয়ার হায়দার চৌধুরী কিশোর, সদস্য ডা: তবারক উল্ল্যাহ চৌধুরী বায়েজীদ, দেলোয়ার হোসেন বাবুল, সানা উল্ল্যাহ বসর, এনামুল হক, আব্দুর রইছ কাইজার, ড. বেলাল উদ্দীন আহমেদ, মোজাম্মেল হক বাবুল, অধ্যাপক আবু ইউছুপ, জয়নাল আবেদীন, ডা: গোলাম ছরওয়ার বাহার, এডভোকেট মো: শহীদ উল্যাহ চৌধুরী, মো: আবুল কালাম ভূঁইয়া, নুরনবী চৌধুরী বাবুল, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মনসুর উদ্দিন খান, আবু নাছের চৌধুরী কচি, ওমর ফারুক মজুমদার, আশরাফুল হায়দার, ইফতেখার রাশেদ, মাওলানা ওমর ফারুক, সাইদুল মিল্লাত মুক্তা, মো: হাবিবুর রহমান, মো: নুরুল ইসলাম নিজাম।
বায়ান্ন/প্রতিনিধি/একে