দেশের খবর

ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ ব্যবসায়ীর জরিমানা

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া এ জরিমানা করেন। 

সূত্রে জানা গেছে, ফেনী বড় বাজার, ইসলাপুর রোড়, তাকিয়া রোডে ভেজাল বিরোধী অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:কাউছার মিয়া।

এসময় মূল্য তালিকা না থাকায় গোপাল পট্টির অংকিতা ষ্টোরের মালিক জীবন দাসকে ২ হাজার টাকা, মরিচ পট্টি মেসার্স ভবরঞ্জন পালের মালিক দয়াল পালকে কে ১ হাজার টাকা, ইসলাপুর রোড়ের মেসার্স সাহাব উদ্দিনকে ৩ হাজার টাকা, অতিরিক্ত দামে আলু ও সবজি বিক্রি করায় ইলিয়াছকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মূল্য তালিকা হালনাগাদ রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। 

সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, জনসার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর